নামহীন গল্প
(অদ্ভুত সব মানুষগুলো)
এই গল্পের শুরুটা হয় ক্লাস ৬ পাস করা এক ছেলেকে নিয়ে ।যে হঠাৎ করে তার চেনা জগৎ ছেড়ে চলে আসে সম্পূর্ণ অচেনা ,অজানা এক জায়গায় ।
ফেব্রুয়ারি মাসের কোন এক সকালে ছেলেটি নতুন শহরের নতুন স্কুলে এসে ঢোকে ।এই স্কুলটা তার আগের স্কুল এর তুলনায় বেশ ছোট ।ছেলেটি সব চেয়ে বেশি অবাক হয় যখন দেখে এই স্কুলে ছেলে -মেয়ে এক সাথে ক্লাস করে ।তার আগের স্কুলে সে কোন মেয়ে দেখে নি । এমন না যে ,ওই স্কুলে কোন মেয়ে পড়ত না । তবে তাদের ক্লাস হত আলাদা সিপ্টে ।
ক্লাস টাইম এমন ভাবে সেট করা ছিল , ছেলেদের সাথে মেয়েদের দেখা হত না । যদিও এই নিয়ে ছেলেটার কোন আগ্রহও ছিল না ।
তবে হঠাৎ করে নতুন ক্লাসে একগাদা মেয়ে দেখে সে খুব ঘাবড়ে যায় ।মেয়েগুলো ক্যামন চিল্লাপাল্লা করে !! ছেলেদের সাথে ঝগড়া করে !!
সে দেখছে আর অবাক হচ্ছে ।
নতুন ভর্তি হওয়ায় ছেলেটির রোল হই সব থেকে পেছনে । তার আগের রোল হল একটা মেয়ের ।জানা যায় , মেয়েটিও নতুন ভর্তি হয়েছে ।
মেয়েটি কত সহজ ভাবে সবার সাথে কথা বলছে । আর ছেলেটি !!
বোকার মত ক্লাস এর মাঝ বেঞ্চে বসে আছে ।
আস্তে আস্তে সময় যায় । ছেলেটিও অন্যদের সাথে মিশতে শুরু করে ।সে অবাক হয়ে লক্ষ্য করে ,মেয়েরাও ছেলেদের মত বন্ধু হতে পারে ।
বছর শেষ ।সবাই নতুন ক্লাসে উঠেছে ।সেই নতুন আসা ছেলে-মেয়ে ২জন এখন বেশ পরিচিত মুখ । বেশ ভালো বন্ধু তারা ।এক সময় পরে মেয়েটি হয়ে ওঠে ছেলেটির সব চেয়ে ভালো বন্ধু ।
প্রতিদিন সকালে সবার আগে ক্লাসে আসে মেয়েটি ।তার কিছুক্ষণ পরেই ছেলেটি ।অনেকটা সময় ধরে গল্প করে তারা ।
একদিন মেয়েটি বলে ,ক্লাস ৯ এর এক ভাই তার সাথে শুধু কথা বলতে চায় ।
ছেলেটি কিছু বলে না ।
এর পর মাঝে মাঝে ৯ এর সেই ভাইকে তাদের ক্লাসে দেখা যেত ।
ছেলেটি ক্লাস রুমে ঢুকে ব্যাগ রেখে চুপচাপ বের হয়ে আসতো ।
ছেলেটির রাগ হত ।কেন মেয়েটি ওই ৯ এর ছেলের সাথে কথা বলে ??কেন আসতে নিষেধ করে না ?? ও কি জানে না ,ওই ছেলেটা খারাপ !!
কিছুদিন পর শোনা যায় ,৯ এর ওই ছেলেটি মেয়েটিকে প্রপোজ করেছে !!
ছেলেটি অবাক হয় না ।
কিন্তু যখন শোনে মেয়েটি "হ্যা"বলেছে !
কেমন যেন একটা কষ্ট হয় তার ।
কষ্টটা কি প্রিয় বন্ধু হারানের ব্যাথা ? নাকি খারাপ একটা ছেলের সম্পর্ক হওয়া??
অথবা,
ছেলেটা কি মেয়েটাকে পছন্দ করত ?
তাহলে কখন বোঝে নি কেন ??
ছেলেটা অভিমান করে থাকে তার প্রিয় বন্ধুর উপর । কথা বলা প্রায় বন্ধ করে দেয় ।প্রশ্ন করলে "হু ,হা" দিয়েই কথা বলা শেষ করে দিত ।
ক্লাস ৯ এ উঠতে উঠতেই বিদায়ের ঘণ্টা শুনতে পায় ছেলেটি ।
মার্চ মাসের কোন এক দিন ছেলেটি ছেড়ে চলে আসে তার সব চেয়ে প্রিয় স্কুল ,প্রিয় জায়গা আর তার প্রিয় বন্ধুর উপর একরাশ অভিমান নিয়ে ।
আসার আগে অন্য সব ফেন্ডদের কাছ থেকে বিদায় নিয়ে ফোন নাম্বার নিলেও বলে আসা হয় না মেয়েটাকে ।
ছেলেটা আজও জানে না ,সে এমন কেন করেছিল ??
আর এত অভিমান এর কারন'ই বা কি ছিল ??
(চলবে...)